নদীচরে চাষের কাজ করতে গিয়ে দুস্কৃতী হামলার মুখে কৃষকরা
দি নিউজ লায়ন ; নদীচরে চাষের কাজ করতে গিয়ে কয়েকজন কৃষককে দুস্কৃতী হামলার মুখে পড়তে হল। কৃষকদের উদ্দ্যেশে গুলিও চালায় দুষ্কৃতিরা। শুধু গুলি নয় বোমাও ছোড়া হয়। দুষ্কৃতিদের হামলায় দুজন কৃষক আহত হয়। আহতদের কাটোয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনাটি ঘটে কেতুগ্রাম থানার নারাণয়পুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, নদী ভাঙনের জেরে একসময় এলাকার বিস্তীর্ণ কৃষিজমি ভাগীরথীর গর্ভে তলিয়ে যায়। বর্তমানে সেখানে নদীর চর পড়ে গিয়েছে। শনিবার দুপুর নাগাদ কেতুগ্রাম ২ ব্লকের মউগ্রাম পঞ্চায়েতের নারায়ণপুর গ্রামের কয়েকজন কৃষক ভাগীরথীর চরে চাষের কাজ করতে গিয়েছিলেন নারায়ণপুর গ্রামের কয়েকজন কৃষক। তখনই নতুনগ্রামের কয়েকজন তাদের ওপর আগ্নেয়াস্ত্র ও বোমা নিয়ে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ।
আহত কৃষকরা জানান, "আমাদের পরিবারের ও প্রতিবেশী কয়েকজন মিলে প্রায় ১৫ বিঘা জমি নদীভাঙনে তলিয়ে গিয়েছিল। বন্যার কারনে গ্রামের বসতি পিছিয়ে আসতে হয়। যেখানে আমাদের জমিগুলো ছিল সেখানে নদীর চর পড়ে গিয়েছে। সেই চরে চাষাবাদ করতে যখন যাই তখন নতুনগ্রামের বেশকিছু লোকজন বাধা দেয়। তারপরেই বোমাবাজি করে ও গুলি চালায় দুস্কৃতীরা।" পুলিশ সূত্রে খবর, এই ঘটনার এখনো কোনো অভিযোগ জমা পড়ে নি। ঘটনার বিষয় খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment